জঞ্জালে এই জলীয় স্বদেশ হতভাগা এক উল্টো কাছিমকোন চালে দিই বলিও আদেশ, কত ভাগা চাইমন তালে নেই, মরে যাওয়া খালে দাপাদাপি করেপড়ে পাওয়া চালে কতটুকু ভাত, কতখানি ছায়া, কয় দান দাবার কোর্টে?আবার ভোটের পরে গাধারাই গরিষ্ঠ গয়ালদয়াল,আল ঠেলা বাংলায় সোনালি ফসলের রং ফসকে যাওয়ার পর ফরসাই হবে?ভরসাই রবে না যদি কোনো দিকে ফিরে করি খিস্তিখেউড়?কিস্তি চাউর হলে এইখানে ডুবে যায় হাঁটুজলে হাতিপাতি তলে তলে চায়ের বাগান হয়ে গণতন্ত্রের মতো ফোটে

বুদ্ধির মুক্তির অবিচল পথিক
৩ জুলাই, ২০২৬ এ ৯:৩০ পূর্বাহ্ণ





