পর্তুগাল বাংলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় লিসবনের স্থানীয় একটি রেস্তোরাঁয় সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিদায়ী সভাপতি।

.

নতুন কমিটির সভাপতির দায়িত্ব পেলেন নোটিশিয়াস বাংলার সম্পাদক রাসেল আহম্মেদ ও সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স) (ডিবিসি ও দৈনিক ইনকিলাব)। এ সময় সহসভাপতি আমিরুল ইসলাম নয়ন (আনন্দবাজার ও বাংলানিউজ২৪) ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ (দৈনিক মানবজমিন), সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ (চ্যানেল আই), অর্থ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আহমদ, প্রচার ও দপ্তর সম্পাদক আর এ ইহসান (নোটিশিয়াস বাংলার মাল্টিমিডিয়া প্রধান), আন্তর্জাতিক সম্পাদক আমেনা খাতুন অশ্রু (দৈনিক গণকণ্ঠ)।

.

কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রনি মোহাম্মদ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), এনামুল হক (পর্তুগাল বাংলানিউজ), এস এম আজাদ (বাংলা টিভি), শাহ মোহাম্মদ তানভীর (সমকাল), মনির হোসেন (দৈনিক মুক্তকণ্ঠ), মো. মহিউদ্দিন (নিউজ–২১ বাংলা টিভি), রাহিব ফয়সাল, সজিব হোম রায় (দৈনিক কালের কণ্ঠ), সোহেল রানা (কালবেলা), আকবর হোসেন (ঢাকা মেইল) ও জহিরুল হক। সেই সঙ্গে উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদ কায়সার (প্রবাস কথা)।

.

এ সময় পর্তুগাল বাংলা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করার মাধ্যমে প্রবাসে গণমাধ্যমের ভূমিকা জোরদার ও সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সংগঠনটির নতুন কমিটি।

.
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই–মেইল: dp@prothomalo.com